কবিতা সম্পর্ক
কবি আজিজুল হক
লিখার স্থান কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ, রূপক, সমসাময়িক
Review This Poem

আজকাল দুঃখগুলো আমায় ভীষণ ভালোবাসে,
ওরাই আমায় আগলে রাখে ইচ্ছেমত।
ওদের কোলে মাথা রেখে
আমিও গভীর নিঃশ্বাসে ভালোবাসার স্পর্শ অনুভব করি।
গরুমারার গভীর অরণ্যে তখন ভালোবাসার বিচরণ,
বন রক্ষক পাহাড়া দেয় কপোত – কপোতীর!
মূর্তি নদীর কোলে খেলা করে নাম না জানা বিহঙ্গ,
ওদের বুকে বাসা বাধে
কত পাথর – বালু রাশি রাশি!
আমি প্রেম খুঁজি আমুদরিয়ায়।
মিশর যেমন খোঁজে তার প্রেম দুঃখভরা নীলনদের কিনারায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted