কবিতা কমল হতে চাই
কবি সরকার আলমগীর
সময় ০৭ নভেম্বর’২৪
উৎসর্গ সকল কে
লিখার স্থান শ্যামলী, ঢাকা
সম্পৃক্ততা এক ধরনের ভাবনাময়
কবিতার বিষয় বাংলাদেশ, রূপক
Review This Poem

বলো সবাই আমি কমল হতে চাই
এই রক্ত ঘ্রাণে বইছে বাতাস
শুন শুন আমাকে কমল নামে ডাক!
যে নামের সুধা পান করেছে
এই দেশের আকাশ মাটি জল স্থল;
শিশু যুবক বৃদ্ধ ফুল আর ফল
শুন শুন আমাকে কমল নামে ডাক!
এই শিশু নাম নয় চিরবিশ্বময়, কমল মুখে
বেজে উঠেছে স্বাধীনতার বিজয় গান-
কণ্ঠধ্বনি বিপ্লব সংহতি শব্দ আওয়াজ
দেখো দেখো স্রোত বইছে খাল খনন-
দেখো বহুদলীয় গণতন্ত্র, উন্নয়ন তোমারী
নামের পটে কমল অমরত্বের ঘ্রাণ;
বলো সবাই বলো আমি কমল হতে চাই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted