কবিতা আমার কবিতা
কবি সরকার আলমগীর
সময় ২৯ অক্টোবর’২৪
উৎসর্গ সকল কে
লিখার স্থান শ্যামলী, ঢাকা
সম্পৃক্ততা অনুরাগ
কবিতার বিষয় বাংলাদেশ, রূপক
Review This Poem

কবিতা আমার ছিঁড়াবিছানার স্পর্শ ভোর
সোনালি সূর্যের আদরে আদরে চাঁদ;
দীর্ঘল যুগের ছোঁয়া ছোঁয়া রোদেলা হাত
খানিটা বৈকালিন ঘুমানো আধার!
আমার কবিতা নীরব কান্নার জল-
খই ফুটা সাঁতারে ডুবে ডুবে যাওয়া
তবু পাই না শীতল উষ্ণ পাওয়া;
আমার কবিতা মধুময় হাসিমাখা মুখ
স্বৈরাচারিনীর নয় তো বজাত অসুখ
যেটুকু শান্তি পাই আমার কবিতায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted