কবিতা পেয়ালা মন
কবি সরকার আলমগীর
সময় ০8 অক্টোবর’২৪
উৎসর্গ সকল কে
লিখার স্থান শ্যামলী, ঢাকা
সম্পৃক্ততা আবেগময়
কবিতার বিষয় বাংলাদেশ, রূপক
Review This Poem

সময়টা আজ ক্রীতদাসে উল্টো ঠোঁট
দেখি বাতাস উড়ছে শুধু পত পত করে;
কি অদ্ভূত সাতদিন পর মরা গাছে-
কষ্টনিবাস জীবিত হাসির ফুরফুরা উঠান!
এক ভাল লাগার পূর্ণিমা চাঁদ যেনো
বামুনের হাতেরমুঠোই কদম ফুল;
তাতে কি ক্রীতদাসের বিতৃষ্ণা চোখ
দৃষ্টিহীন যেনো যুগের পর যুগ-
এভাবেই বেঁচে থাকার মানে হলো
বেদনার অদম্য সুখের পেয়ালা মন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted