| কবিতা | জনশূন্যতায় |
| কবি | সরকার আলমগীর |
| সময় | ২৩ অক্টোবর’২৪ |
| উৎসর্গ | সকল কে |
| লিখার স্থান | শ্যামলী, ঢাকা |
| সম্পৃক্ততা | আফসোস অনুভব |
| কবিতার বিষয় | বাংলাদেশ, সমসাময়িক |
এখন শুনা যাচ্ছে ভোরের শিশিরে মিছিল
কি অদ্ভুত কিছুদিন আগে দেখলাম
মিছিলে মিছিলে রাজপথ রঙিন করেছিল;
অথচ ইঁদুর গর্তে নোনা গন্ধ ছিটা প্রাণ-
আমজনতা আজ কাঁঠালবিজির হাসি
যেনো বার বার পাবলিক টয়লেটে প্রস্রব;
অহমিকা চিরিস্থায়ী নয়, বজ্জাত সেটাও নয়
শস্যবিছানোর অধিকার সবার আছে-
কিন্তু এভাবে নিমপাতা ঝরানোর মতো নয়;
করতে থাকো মধ্যেরাত কিংবা জনশূন্যতায়।