কবিতা পাগলীরে
কবি হাসিবুর রেজা কল্লোল
কাব্যগ্রন্থ আত্মপ্রতিকৃতি
কবিতার বিষয় প্রেম
Review This Poem

পাগলীরে,
তুই থাকবি কেমন ক’রে
যদি আমি হঠাৎ করে যাই কখনো মরে
কেমন করে বুঝবিরে তুই রাত-দিনের ভিন্ন
কেমন করে মুছবিরে তুিই শরীর ভরা চিহ্ন!
তোর দিকে আঁড় দৃষ্টি এই নগরের সবার
একেকটা চোখ তোকে দেখে কয়েক শ’ বার
আমার তোকে একবার দেখলেই হয়
সেই মুগ্ধতা- অনন্তকাল রয়…

guest
0 Comments
Newest
Oldest Most Voted