কবিতা অপূর্ণ
কবি আবরার নূহান
সময় এপ্রিল ১২, ২০২২
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক

অঝোর ধারায় ঝরছে বরষা
একাকী সময় বড্ড মন্থর
বাতায়ন পাশে পুষ্প অইন
সজীব কিন্তু অপূর্ণ একা
তবুও প্রতীতি,
বরষা শেষে পূর্ণ হবে;
তবে কেন আজন্মকাল অঝোর শ্রাবণ কাটিয়ে,
আজো মানুষ আমি অপূর্ণ একা?

guest
0 Comments
Newest
Oldest Most Voted