কবিতা সাধক
কবি আতিক শান্ত
লিখার স্থান ময়মনসিংহ
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

যদি ভুলেতে মিটিলো সাধ
পুরিলো মন বাসনা,
অন্যকিছুর জন্য হলোই
বৃথা জীবন সাধনা।

আরে মজতে হলে কারো মনে
বনে বনে কী খোঁজো?
নিজের ভিতরে আগে
যোগ বিয়োগের পাঠ বোঝো।

যতোই আসুক বাঁধার প্রাচীর
যতই পেলে বেদনা,
দুঃখ,জরায় চূর্ণ হলেও
পূর্ণ করো সাধনা।

আর পূর্ণতাটায় ধৈর্য লাগে,
তবেই তারে খুঁজে পাবে,
চক্ষু বুজেই দেখবে তারে,যারে
খোলা চোখে কেউ দেখে না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted