Review This Poem

সবই তোমার
আমার সবই তোমার।
আমার মন, প্রাণ, আত্মা,
আমার নিঃশ্বাস বায়ু, প্রশ্বাস বায়ু,
আমার চিন্তা, ভাবনা, জ্ঞান,
আমার স্বপ্ন, ঘুম, তন্দ্রাঘোর,
আমার শরীর, শরীরের প্রতিটি রক্ত বিন্দু,
আমার সকাল, দুপুর, বিকাল, রাত,
আমার চোখের দৃষ্টি, মনের অসুখ,
আমার বুকের ওঠানামা, ভয়, আনন্দ, কান্না, হাসি,
আমার চিকিৎসার ওষুধ, আমার পিপাসার ঠাণ্ডা জল,
আমার একাকী থাকা স্বভাব,
আমার ভুরু জোড়া, দুই ঠোঁট, দু’চোখের পাতা…..
সবই তোমার
যেহেতু তুমি আমায় ভালোবেসেছ।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৫/৫/২০২৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments