| কবিতা | গরমে আবার শরম |
| কবি | ফারহান আহমেদ ফাতিহ অর্ক |
| উৎসর্গ | বাংলাদেশ |
| লিখার স্থান | গাজীপুর, ডুয়েট |
| সম্পৃক্ততা | ২০২৪ এর তিব্র গরমকে কেন্দ্র করে। |
| কবিতার বিষয় | প্রকৃতি, বাংলাদেশ |
চারিদিকে যেন আগ্নেয়গিরি
বাতাসেও গরমের আহাজারি।
ঘামাচ্ছি, জামা ভিজে পুরো নাজেহাল
ভুলে হয়তো এসে পরেছি ডাল্লোল।
বোতলের পর বোতল পানি হচ্ছে শেষ
এই হলো আমার নাতিশীতোষ্ণ বাংলাদেশ।
গরিবের আছে হাতপাখা, বড়লোকের এসি
এদিকে গরমে ঘামিয়ে একের পর এক কাশি।
বিদ্যুৎ যায় বাতাস খেতে, সারা দেয়না আমার ডাকে
মন চাইলে এসে দেখা দেয় ফাঁকে ফাঁকে।
গরমের জ্বালায় জামা খুলিয়া দরজার সামনে দারি
শরমের আবার কি, শরম গেসে শ্বশুর বাড়ি।