কবিতা দেয়াল
কবি সুমির সূত্রধর
সময় 20/04/2024
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

একটা সময় আমার ফোনে
তোমার সকালের ঘুমটা ভাঙতো।
সময় এখন বদলে গেছে –
এখন তোমার ফোনে,
আমার সকালের ঘুম ভাংগে।
তারপরেও কেন জানি
সম্পর্কটা শীতল হয়ে গেছে।
কিছু অদৃশ্য দেয়াল
আজ বাধা হয়ে দুজনের মাঝে,
দাড়িয়ে গেছে।

কথা হয়, দেখা হয়
তবুও কেন জানি
সেই আগের
সুরটা নেই…

আমি তুমি আগের মতো নেই
সব বদলে গেছে
বদলে গিয়েছি
আমি তুমি দুজনে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted