| কবিতা | একগুচ্ছ যুঁই |
| কবি | মল্লিকা রায় |
| কবিতার বিষয় | অন্যান্য, সমসাময়িক |
একগুচ্ছ যুঁইয়ের মালায় আমরা দুলব,
দুলে উঠবে জীবন
সম্মিলিত সুখ দেখাতে, টেনে আনব পেছনের স্ক্রীন
জমা খরচের বাজেয়াপ্ত চ্যাপ্টারের
দীর্ঘমেয়াদী অন্তর্ঘাত, যেখানে মোচ্ছব দল
মহাকোষের খাতা খুলে
এগিয়ে ধরেছেন লাভ ক্ষতির বায়োডেটা,
ফিনকি থেকে শৌর্য ছুড়ছেন দাতা
মাতৃলব্ধ ফলে, যুঁই গন্ধে বিভোর এ সকাল
প্রতিধ্বনিত ------- প্রচ্ছন্ন স্ক্রীনে
ঘাঁপটি মেরে আছে একরাশ শূণ্য মানুষ
দরজার ওপাশ থেকে যাদের সরানো হয়েছে
তদের কোন অস্তিত্ব নেই
ভবিতব্যের সুরা হাতে নিশ্চুপ তারা,
অন্তর্ঘাতের
ঘাম রক্ত মুছতে ব্যাস্ত |
গন্ধ যুঁইয়ে
আনত এ বৈশাখ আবারও একত্রিত হতে চায়
আবারও মূর্ত হতে চায়
আনুষঙ্গিক
জল অগ্নি বাতাসের মত চিরস্থায়ী প্রতিজন্ম নিয়ে ।