| কবিতা | অপরূপ |
| কবি | মোঃ রাশিদুল ইসলাম |
| সময় | ২৮/০৩/২০২৪ |
| উৎসর্গ | সাথী |
| লিখার স্থান | সাভার, ঢাকা |
| সম্পৃক্ততা | রূপের মোহনার জন্য |
| কবিতার বিষয় | প্রেম |
তোমার হাসিতে জুড়ায় মন
কথাতে আসে শান্তি,
আঁকা বাঁকা দুচোখের চাহনি
অতুলনীয় “সাথী” নামটি ।।
তোমার রূপের ঝলকানিতে
ছড়ায় আলোকরশ্মি,
তোমার ঐ চাঁদমুখ
আলোকিত করে পৃথিবী ।।
পাখপাখালির কলরবে
কন্ঠে মিলায় শান,
ওরা গাহে শুধু তোমারী
নামের গুনগান ।।