কবিতা পাহাড়, তোমার জন্য আমি পাগল হতেই পারি
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম
4/5 - (1 vote)

পাহাড় আমি শুধু তোমায় চাই
আমি আর কাউকে চাই না যদি তোমায় পেয়ে যাই।
এ বিশ্বজগতে আমি তোমায় ছাড়া আর কাউকে দিইনি মন
তোমার প্রতি আমার এ অনুরাগ
তোমার প্রতি আমার এ টান
এর পিছনে কারণ আছে অযুত অযুত কোটি কোটি…..
কত আর বলবো?
যদি বলা শুরু করি শুনতে শুনতে শুনতে শুনতে তুমি পাগল হয়ে যাবে
কিন্তু আমি চাইনা আমার জন্য তুমি পাগল হও
বরং তোমার জন্য আমি পাগল হতেই পারি।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৫/৪/২০২৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted