কবিতা সর্বনাশা ভালোবাসায়
কবি সুমির সূত্রধর
কবিতার বিষয় প্রেম
4.2/5 - (8 votes)

আকাশটাকে যদি কখনো
ভাঙ্গতে চাই
তবে ব্যাপারটা কেমন হবে?
যদি বা ভেঙ্গেই ফেলি
তবে কি রাতের তারা থাকবে?
নাকি হারিয়ে যাবে
অনন্ত যাত্রায় অনন্ত পথে?
আমি তার হয়ে থাকতে চাই,
কিন্তু সে তো রবে না।
সেতো আমার নয়
কিংবা আমিতো তার নই।
তারপরেও আমিতো তাকে চাই,
স্বার্থপরের মতো, ডাকাতের মতো।
ভালোবাসতে চাই তারে-
সর্বনাশা ভালোবাসায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted