কবিতা ‘তুমি’ কিংবা ‘সে’
কবি মোঃ আবীর খান
সময় ২০ ডিসেম্বর, ২০২৩
উৎসর্গ পৌষের শীতের চেয়েও শীতল এক 'মন'।
লিখার স্থান বনশ্রী, ঢাকা
কবিতার বিষয় বিরহ

আরও একটা শীত কেটে যাবে এভাবেই
দেখবে না কেউ কি নিদারুণ শৈত্য প্রবাহে কেঁপেছি বারবার!
তবুও আমি খুঁজিনি মিছে উষ্ণতার ছোঁয়া
প্রবল কান্নায় ভেসে গিয়ে তবু শুকনো দুচোখ;
আমায় দেখে নড়ে গিয়েছে নিশীথের ভিত্
শীতবস্ত্র নয়, কোন 'তুমি' কিংবা 'সে' নয়
আমাকে কোমল উষ্ণতা দিয়েছে পৌষের শীত!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments