| কবিতা | গণতন্ত্র |
| কবি | বিএম সুজন হুসাইন |
| সময় | ০৫ আগস্ট, ২০২১, রাত |
| লিখার স্থান | যশোর |
| কবিতার বিষয় | প্রতিবাদ, বাংলাদেশ, মৃত্যু, রাজনৈতিক, সমসাময়িক, স্বাধীনতা |
তোমার কাছে গণতন্ত্র মানে-
রাজনীতি, নির্বাচন, ভোট;
মিছিল, মিটিং, স্লোগান
পুরোনো জোট ভেঙে নতুন জোট।
তোমার কাছে গণতন্ত্র মানে-
আন্দোলন, হরতাল আর অবরোধ।
আমার কাছে গণতন্ত্র মানে-
সকালের নাস্তায় রুটি-কলা,
দুপুর হলে মোটা চালের গরম ভাতের সাথে
পাটশাক ভাজা আর একটা তেলে ভাজা শুকনো লঙ্কা;
রাত দুপুরে নিশ্চিন্তে ঘুমিয়ে যাওয়া।
আমার কাছে গণতন্ত্র মানে-
আমার মা, আমার বোন নিরাপদে থাকা
আমার কাছে গণতন্ত্র মানে-
প্রাণ ভরে শ্বাস নেওয়া।।