| কবিতা | কবি |
| কবি | কামরান চৌধুরী |
| সময় | ১৩ই আগস্ট,২০২৩ |
| উৎসর্গ | বাংলার সকল কবিদের |
| লিখার স্থান | কাজীর দেউড়ী,চট্টগ্রাম। |
| কবিতার বিষয় | জীবনমুখী, রূপক |
যে মেয়েটি সারাদিন বিষন্নতা নিয়ে ভুগছিলো
সে ভেবেছে তাঁর আজ দুঃখের মাথাব্যথা হয়েছে,
চোখ দুটো ডেকেছে হরতাল-অবরোধ।
কেউ এসে তাঁর চোখে ঘুম এনে দেবে
সে ছোট্ট লক্ষ্মী মেয়েদের মতো নিজের কাছে বায়না করে,
চাঁদ যেন তার চোখে ঘুম এনে দেয়।
অতঃপর তাঁর মধ্যে থেকে হঠাৎ এক করুণ চিৎকার শুরু হবার পর,
মেয়েটির চোখে চিরকালের গভীর ঘুম ফিরে এলো।
তাঁর দুচোখ বন্ধ, অথচ দুঃখগুলো নির্ঘুম।
যে মেয়েটির নির্ঘুম দুঃখ দেখেছে সে ছিল কবি।