কবিতা শান্তিনিকেতনে শরৎ
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 20 সেপ্টেম্বর, 2023, বিকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা শান্তিনিকেতনের শরৎ
কবিতার বিষয় প্রকৃতি
4/5 - (1 vote)

শরৎ হেথায় এসেছে সদ্য
মাথায় নাহি খেলিছে পদ্য।
অনুভবি টান বাহির পানে
মন নাহি রহে ঘরের কোনে।

নিম্নচাপ কোথাও হয়েছে সৃষ্টি
তার লাগি বিরামে ঝরিছে বৃষ্টি।
দূরেতে কোথায় আনমনে
ঢাকের বাজনা শুনি কানে।
পুজোর এখনও আছে দেরি
মাস খানেক হিসাবে মনে করি।

অজয়ের ধারে নদের পাড়ে
কাশের দোলা নজর কাড়ে।
নদীতে জল নেইকো বেশি
বন্যার সে প্লাবন-ভীতি সুদূরবাসী।

নেই করোনা নেই যাতনা স্মৃতির মাঝে
ধারণা তার রাখিতে না চাই
প্রকৃতি যে আজ নূতন সাজে।

শান্তির নিকেতনে বহিছে আনন্দ ধারা
অংশ তারই লভিছে সবাই হয়েছে যেন আত্মহারা।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted