কবিতা প্রেমবন্ধা
কবি দালান জাহান
সময় ০৮.০৭.২৪
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় প্রেম

বুকের ভেতর জীবন্ত মরুভূমি টের পাই
তৃষ্ণা ও বিতৃষ্ণার সমান দৈতছায়া
দুঃখস্রোতে মিশে হাশরের মাঠে হারায়।
প্রতিদিন হৃদয় পোড়া প্রতিদিন বসন্তগন্ধ
আজও কষ্টের দলা ভেঙে
কেউ দেয়নি একটি চন্দ্রফুল
বিরহী ব্রম্মপুত্র ও আমার জন্য রাখেনি
একটিও নিদ্রান্ধ ঝিনুক অক্ষর।
তবুও স্পন্দনকুঁচি নিয়ে
ঝাপ দেইনি কোন কল্পবাসির ঘুঘুচুক্ষে
একমুঠো কাঙাল আলো
ভিক্ষে চেয়ে বলিনি কতো অসহায় আমি
পৃথিবীর কেউ আমায় ভালোবাসেনি
অথবা আমি এক প্রেমবন্ধ্যা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted