কবিতা ভাল থেকো তুমি
কবি মোহাম্মদ রুহুল আমিন
সময় 11-08-2023
লিখার স্থান ঢাকা বাংলাদেশ
কবিতার বিষয় বিরহ
Review This Poem

দোতলার নির্জন অফিস কক্ষ
পেছনে সবুজের সমারোহ
অফিসের ছোট বড় সহকর্মীগণ
কিংবা কলেজের বিরক্ত করা ছাত্রছাত্রীগুলো
ধীরে ধীরে জমানো মায়াগুলো
বাংলার এই সবুজপ্রকৃতি, নদী পাহাড়
কিছুই কি আটকায় না তোমাকে
চলেই যেতে হবে ঐ দূর দেশে আমাদের ছেড়ে
আমাদেরকে কান্নায় ভাসিয়ে
ভালো থেকো তুমি
শুধু ভাল থাকবো না আমরা
যারা তোমায় ভালিবাসি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted