| কবিতা | হেমন্ত বিলাস |
| কবি | নজরুল ইসলাম খান |
| কাব্যগ্রন্থ | কবিতা মঞ্জরী |
| সময় | ডিসেম্বর ২০২১, বিকাল |
| উৎসর্গ | জায়ানা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রকৃতি |
হেমন্ত বিলাস
——————-
–নজরুল ইসলাম খান
সাদা মেঘের ভেলায় ভেসে শরতের শেষে ।
ফসলের আভরণে হেমন্তের দেশে।
এক রাশ সাধ নিয়ে পড়ি যেন এসে।
এই বাংলার কৃষকের নবান্ন ভালো বেসে।
আবার যদি আমি দেখা পাই তার ।
ফেলে আসা শৈশব -কৈশোর আমার ।
কেটেছে সারাক্ষণ সান্নিধ্যে যার ।
বাংলার মাঠ- ঘাট -নদী -নালার ।
আবার যদি দেখা পাই কিষাণী মা’র ।
উঠানে ফসল নাড়ে পরম মায়ার ।
দেখা যদি পাই আবার কৃষক বাবার ।
উৎসব ছিল যার ফসল কাটার।
ফসলের গাদায় সেই লুটোপুটি ।
সারদিন এলোমেলো ছুটাছুটি ।
সাথীদের সাথে সেই হেসে কুটি কুটি ।
নিতে পারতাম যদি ভরে ফের মুঠি ।
খাল- বিল- নদী ভরা সুস্বাদু মাছে।
ঘরে ঘরে উৎসব পিঠা পায়েসে ।
হালকা শীতে দ্রুত চোখ বুজে আসে ।
জীবন এলিয়ে দিই হেমন্ত বিলাসে।
০৮/১২/২০২১
টুটপাড়া, খুলনা