কবিতা অসময়ের কবি
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় অক্টোবর ২০২১, সকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় প্রেম
Review This Poem

অসময়ের কবি
———————-
——-নজরুল ইসলাম খান

আমি এক অসময়ের কবি ,
পৌষে আঁকি ফাগুনের ছবি।
কতো বসন্ত এসে ফিরে গেছে ,
খুলিনি মনের দ্বার ।
শীতে এখন ফোঁটাতে চাই ,
মঞ্জরী সমাহার ।
মনের দরজা খুলেছে কখন ,
বুঝতে পারিনি ।
হৃদয়ের দ্বার নেড়েছিল কারা ,
খুঁজতে পারিনি।
শুকিয়ে যাওয়া পুষ্প চাই ,
সরস করতে আবার।
সাহস দিও অবিরাম ,
যারা সখা সখি আছ আমার।

০৪/১০/২০২১

guest
0 Comments
Newest
Oldest Most Voted