কবিতা ছদ্মবেশ
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ আহ্বান
সময় অক্টোবর ২০২১, সকাল
উৎসর্গ বাব- মা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় প্রতিবাদ, রূপক
Review This Poem

ছদ্মবেশ
————–
———নজরুল ইসলাম খান

ধরেছে বেশ, যেন দরবেশ,
আর সবই গেছে ঢেকে।
ধীরে ধীরে চলে, কথা কম বলে,
খুশবু মাখে থেকে থেকে ।

বলে যথাতথা,ধর্মের কথা,
উদ্দেশ্য তার ভিন্ন ।
পেয়েছে বোকা,দিতেছে ধোকা,
মানুষকে অবিচ্ছিন্ন ।

কাজ হলে শেষ, হয় নিরুদ্দেশ৷,
যায়না কভু আর দেখা ।
রূপে মানব সন্তান, পাকা সে শয়তান,
ছদ্মবেশে ঘোরে একা।

০৮/১০/২০২১

guest
0 Comments
Newest
Oldest Most Voted