| কবিতা | স্বরবর্ণের ছড়া |
| কবি | নজরুল ইসলাম খান |
| কাব্যগ্রন্থ | - |
| সময় | জুলাই ২০২৩, সকাল |
| উৎসর্গ | জেরিন |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| সম্পৃক্ততা | - |
| কবিতার বিষয় | প্রকৃতি |
স্বরবর্ণের ছড়া
---------------------
----নজরুল ইসলাম খান
অ এ অলি, আ এ আম,
আম খেয়ে খাবো জাম ।
ই এ ইঁদুর, ঈ এ ঈগল,
ঈগল ওড়ে অনর্গল ।
উ এ উদ্ভিদ , উ এ উট,
উট দেয় লম্বা ছুট ।
অ আ ই ঈ উ ।
ঊ এ ঊষা, ঋ এ ঋণ ,
ঋণে আনে দুঃখের দিন ।
এ তে একা, ঐ এ ঐক্য ,
ঐক্য করবো সব পক্ষ ।
ও এ ওভেন, ঔ এ ঔষধ ,
ঔষধে যায় রোগের বিপদ ।
ঊ ঋ এ ঐ ও ঔ ।
১৪/০৭/২০২৩