কবিতা ভাষা শহিদের ঋণ
কবি আহাম্মেদ জিসান
কবিতার বিষয় বাংলাদেশ, সমসাময়িক, স্বাধীনতা
Review This Poem

একটা ভাষা নামক মুক্তার মালা আমার গলায়
প্রিয় গানে অভিমানে মায়ের মুখের বুলি
আমার কবিতা; শহিদের রক্তে রঞ্জিত রাজপথ
আমার বাংলা; আমার একুশ।

মনে পড়ে ১৯৫২ সাল, ১৪৪ ধারা জারি
সামনে কিছু জানোয়ার
মিছিলে মিছিলে অংকুরিত ফুল; রাষ্ট্র ভাষা বাংলা চাই।

মায়ের ভাষা বাংলা, আমার প্রাণের ভাষা
বাংলা চাই; জীবন দিব ভাষার তরে
সবার সুরে একই গান।

রফিক জব্বার বরকত আর সালাম
হাতে নিয়ে তাজা প্রাণ; ১৪৪ ধারা ভঙ্গ করে ছুটে চলে অবিরাম।

কে জানে আরো কত মায়ের ছেলে
চাকুরিজীবী শ্রমিকের দল
শিশু ওহিউল্লাহর বাল্যকাল
শহিদ হবে ভাষার তরে
অমর হবে বাংলার সাথে।

তাই আজ বুক উচু করে বলি
আমি বাংলার সন্তান; বাংলায় গাই
বাংলায় লিখি,বাংলাকে ভালোবাসি
তাই এই ভাষার মাসে সকল শহিদের প্রতি
অসীম শ্রদ্ধাঞ্জলি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted