| কবিতা | তোমার এমন একটি মানুষ থাকুক |
| কবি | মোহাম্মদ রুহুল আমিন |
| সময় | 26-03-2023 |
| উৎসর্গ | অপরাজিতাকে |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | প্রেম |
তুমি কি চাওনা তোমার একটি অন্যরকম জগত থাকুক
যে জগতটি হবে একান্ত তোমার
যে জগতে থাকবেনা বিষাদ, রেষারেষি, সম্পর্কের বেড়াজাল
থাকবে শুধু আপন আকাশ।
তুমি কি চাওনা তোমার এমন একটি সময় থাকুক
যেটি হবে একান্ত নিজের
সে সময়টুকু চাইলে আপনমনে কথা বলতে পারো
মনের কথা উজাড় করে বলেতে পারো।
তুমি কি চাওনা এমন একটি কল্পনা থাকুক
যেখানে শুধু স্বাধীনভাবে উড়তে পারবে
থাকবেনা কোন বাঁধা।
তুমি কি চাওনা তোমার একটি নদী থাকুক
যেখানে ভাসবে তুমি মনের সুখে, মাঝে মাঝে হবে নিরুদ্দেশ।
তুমি কি চাওনা তোমার এমন একটি মানুষ থাকুক
যে হবে ভিন্ন জগতের
যে শুধু স্বপ্ন দেখবে তোমাকে আর স্বপ্ন দেখাবে তোমাকে।