কবিতা একি দেশের হাল
কবি সামিয়া আক্তার
কবিতার বিষয় সমসাময়িক

দেশটা আজি যাচ্ছে কোথায় বলতে পারো ---ভাই?
জীবন কেন জিম্মি বলো বাঁচার উপায় -----নাই।
বাজার দরে আগুন--- জ্বলে
উন্নয়ন আজ কথা---বলে
হুমকির মুখে চলছে মানুষ দেশটা অচল ---তাই
দেশটা আজি যাচ্ছে কোথায় বলতে পারো ---ভাই?
➖>
চোরের পাল্লা হচ্ছে ভারী দেশটা বেচে ___খায়,
সাধুর বেশে নেতা আজি হনহনিয়ে___ যায়।
সিন্ডিকেটের অতি-মারি
জবাব কে-বা দিবে___তারি
পরাধীনে দেশে এখন শোষণ দেখতে ___পাই
দেশটা আজি যাচ্ছে কোথায় বলতে পারো ___ভাই?
➖>
বিদ্যুৎখাতে পুকুর চুরি দালাল পূর্ণ___ তাই,
অর্থনীতির ক্ষতি করে সাধুর বেশে___ ঠাঁই।
দেশটা চলছে কষ্টে___ভারি
জবাব নিতে নাইবা___পারি
দেশের মানুষ জাগলে কভু বলবে কোথায়___যাই
দেশটা আজি যাচ্ছে কোথায় বলতে পারো___ভাই?

guest
0 Comments
Newest
Oldest Most Voted