| কবিতা | শপথ |
| কবি | সামিয়া আক্তার |
| কবিতার বিষয় | সমসাময়িক |
কেমন করে ভুলবো তাঁদের
রক্ত দিয়ে গড়া---যাঁদের,
কতো জীবন বলি হলো
সোনার বাংলা গড়তে---বলো।
➖>
মায়ের বুকটা খালি করে
নাহি ফিরলো সন্তান---ঘরে,
বাংলা মায়ের দামাল ছেলে
জীবন দিলো হেসে---খেলে।
➖>
দেশের প্রতি ভালোবাসা
মনে জাগায় শত---আশা,
যাঁদের রক্তে পেয়েছি দেশ
ভক্তি শ্রদ্ধা হবেনা ---শেষ।
➖>
আজকে আবার নতুন করে
বিদ্রোহের সুর বাজে---ঘরে,
বঙ্গবন্ধুর অমর বাণী
নতুন করে বাজবে---জানি।
➖>
স্বাধীনতার এইনা মাসে
বিজয় কেতন আকাশ---ভাসে,
নয়টি মাসের যুদ্ধ শেষে
মুক্তি হলো অব---শেষে।
➖>
একাত্তরের শিক্ষা নিয়ে
চলতে হবে সামনে---গিয়ে,
দেশটা নিয়ে খেলছে যাঁরা
দেশপ্রেমিক যে নয়তো---তারা।
➖>
আজকে সবাই শপথ নিলাম
দেশটা গড়ার কথা---দিলাম,
দেশদ্রোহীদের করবো যে নাশ
রইবো নাতো কারো আর---দাস।
➖>
বাংলা আবার উঠবে জেগে
শত্রু যারা যাবে---ভেগে,
নতুন রবির নব আলোয়
সাজবে জীবন অতি---ভালোয়।।