| কবিতা | একুশের ডাক |
| কবি | সামিয়া আক্তার |
| সময় | ফেব্রুয়ারী ২০২৩, দুপুর ১২.০০মি. |
| লিখার স্থান | নোয়াখালী |
| কবিতার বিষয় | সমসাময়িক |
একুশের ডাকে বাঙালিরা জাগে
বাঁচায় ভাষার মান,
শহীদের নামে রাজপথ ধরে
কণ্ঠে তুলে যে গান।
একুশের মাঝে চেতনায় ডুবে
প্রভাত ফেরিতে যায়,
রক্তে রাঙানো ফেব্রুয়ারিতে
বায়ান্নকেই পায়।
ভাষার দাবিতে দিয়েছিলো প্রাণ
বলো আছে কোন দেশ?
মায়ের ভাষাতে পিপাসা মেটাতে
রয়েছে তাঁর রেশ।
বাঙালির হৃদে একুশ তা-ই তো
চির জাগ্রত রয়,
সালাম রফিক শহীদের ত্যাগ
আজো নব কথা কয়।
অমর একুশে বাঙালি জীবনে
গৌরবময় দিন,
প্রতিটি বছর এভাবে একুশ
মনেতে বাজায় বীণ।।