কবিতা সুখের অসুখ(২)
কবি সামিয়া আক্তার
সময় ফেব্রুয়ারী ২০২৩, সন্ধ্যা ৭.২৮মি.
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় জীবনমুখী

সুখগুলোর আজ-----বেজায় অসুখ
কোথায় গেলো বলো ---সারে,
ব্যথা নামক-----ওষুধ গুলো
খেতে হয় যে বারে ---বারে।

সুখের আশায়-----বের হয়েছি
সুখ যে নাহি দেখা ---দিলো,
উল্টো আরো -----যত্ন করে
দুঃখ আপন করে--- নিলো।

সুখের নাকি-----রোগ বেঁধেছে
আমায় দেখে বড্ড ---পরে,
তাই তো এখন-----আমার ভয়ে
থাকে বদ্ধ জায়গা---ঘরে।

জীবন নামের-----হয়না যাপন
সুখের পেছন থাকি---পড়ে,
মনের ভাষা-----বুঝতে নারি
দুখের পাহাড় উঠে---গড়ে।

সুখের অসুখ-----সারতে তাই তো
ছুটছি সাহস নিয়ে---পথে,
সুখের দেখা-----পাই যে কভু
জীবন যুদ্ধ জয়ো---রথে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments