কবিতা কাজল কালো মেয়ে
কবি সামিয়া আক্তার
সময় ফেব্রুয়ারী ২০২৩, সকাল ১২.১০মি.
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় জীবনমুখী

কালো মেয়ে জম্ম নিলে
অনেক দুঃখ ..... হয়,
জগৎ মাঝে জীবন তাদের
যেনো আঁধার ..... ময়।

কালো মেয়ের স্বপ্ন ছিলো
বাঁধবে সুখের.....ঘর,
রূপটা দেখে যায় যে চলে
জুটলো না যে.....বর।

বুকের ভেতর দহন জ্বলে
চোখে আসে...... জল,
কালো মেয়ের বোবা কষ্টে
চোখ যে ছলো....ছল।

সমাজ মাঝে ছেলের বাবার
অনেক বেশি .....দাম,
সুশ্রী মেয়ে আনবে ঘরে
বংশের ফুটবে.....নাম।

নারী জম্মে এটাই রীতি
যাবে পরের.... ঘর,
বিয়ের পরে আপন করবে
যারা ছিলো..... পর।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments