| কবিতা | প্রিয়তমার নীল কামিজ |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| সময় | ২০২২ |
| উৎসর্গ | শারমিন সরকার |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| কবিতার বিষয় | প্রেম |
প্রেমময় কাব্যের স্পন্দনে, মৃদু রোদ্দুরে-
সারিবদ্ধ বিহঙ্গের মতো আকাশে ভেসে বেড়ায় প্রিয়তমার নীল কামিজ-
অমনীল চুম্বন, উরুতে কামুক দাগ!
সমগ্র আকাশে ভর করে সৌরমণ্ডলের স্তব্ধতা।
প্রেমিক হৃদয়ের অবিরত প্রার্থনায় কিংবা
বাতাসের কম্পিত শব্দে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে
প্রিয়তমার নীল কামিজ-নীল অনুসঙ্গ
পুনরায় অল্পজল নদীতে সাঁতার কাটে-
যৌবনচাষীর উদ্ধত শরীর।