| কবিতা | শুভ গেছে ঝুলে |
| কবি | আহাম্মেদ জিসান |
বুকের ভেতর খুব জ্বালাতন – যাচ্ছেনা আর সহ্য করা
হাজার শতেক করা ঘাতে – বাস্তবতা ছন্ন ছাড়া
আমি এক দূর্বল প্রাণ – জানিনা জীবন কত মহান
মানিনা বাস্তবতার নিষ্ঠুরতা – দেখি শুধু অন্ধকার।
এভাবেই কি কাটবে সময় ? প্রিয়জন হারিয়ে
নষ্টে- কষ্টে; দূরে সরে। গোলক ধাঁধায় আটকে অথবা
উলটপালট হয়ে ? আমি শান্তি চাই ; জীবন আমায় শান্তি দে
খোলা জ্বানালা অথবা তিন তালা ছাদ;
মাথার উপর ফ্যান আর ট্রেইনের ঝনঝন
খাটের নিচে পড়ে আছে ইঁদুর ।
আমি মরে যাব অথবা বদলে যাব ;
যখন বুঝে গেলাম হাসির মানেও রাগ;
অপমান ব্যর্থতা আর অভিমান
আমি বদলে যাব। যখন বুঝে গেলাম
ভালোবাসা সব মিছে আশা; আপন আপন নাই কোন আপন
শুধু রাত্র আপন। চেনা রাস্তা, একটা সিগারেট
খুব ভোর অথবা ছেড়া স্যান্ডেল
গিটারের তার আর সাউন্ড স্পিকার ; আমার হয়েও আমার না
অতীতের কাছে বর্তমান ফিকে, তবু মানিনা- মানব না
তাই আজ খুব জোড়ে; চিৎকার করে বলি
শুভ গেছে ঝুলে ; বাস্তবতার দড়িতে
শুভ এখন ট্রেনের নিচে কাটা; হঠাৎ ছাদের রেলিং ফাঁকা
রক্তে ভেসে যাওয়া বদ্ধ ঘর; শুভ এখন অন্য মানুষ
সবার থেকেই পড়। বাস্তবতা হারিয়েছে তারে
আজন্ম কৃতজ্ঞ শুভ নিজের তরে।