| কবিতা | গলা কাঁটা অনুভূতি |
| কবি | আহাম্মেদ জিসান |
জীবনের অপ্রয়োজনে নিদ্রা করি বিসর্জন
আরেকটু জাগি, নিশি করি আপন
আধার যেন হৃদয়ের বন্ধু; তীব্র করে আবাসন
জাগে স্পৃহা-প্রেম অথবা বিদঘুটে আচরণ।
চারপাশ স্তব্ধ তবু কুকুরের হাকডাক
আমরা একা জেগে রই ; একা ভালো লাগে তাই
আমরা রোজ চর্চায় ব্যস্ত; অনুভুতি আড়ালে
অনুভুতি বিসর্জন অথবা প্রেমহীন হতে।
আমরা এমনি, কেমন অদ্ভুত
যা পাইনা তা চাই; যা পেলাম তা লুকাই
আর না পাওয়া বেদনায় রাত্রি জেগে যাই।
কতশত অনুভুতির রোজ হচ্ছে উদ্বন্ধন
কত শত জিসান রোজ হচ্ছে পীড়ন
না পাওয়া প্রশ্নে; না দেখা কষ্টে
অদ্ভূত অনুভূতি অথবা জীবনের চক্রে
তাইতো রাত্র জেগে যাইয়; কুকুরের শব্দ
নিজেকে ভাবে বেশ নগন্ন
ব্যর্থতায় ভেসে অনুভূতির দিচ্ছে গলা কেটে
আর ভাবছে ; শেষে এমন না হলেও পারত।