কবিতা বিনিদ্র রাত
কবি আবরার নূহান
সময় জুন, ২০২০
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক

এখন সময় মধ্যরাত
পড়ে মনে হারানো
মানুষ,স্বপ্ন,অবেলার অবহেলা।
মানিয়ে নেয়া জীবনের গল্প
হরেক রকম কল্পনা
দুঃসহ অতীত
ভবিষ্যৎ আশা,
শংকা ভয়।
এখন সময় মধ্যরাত
আরো একটি বিনিদ্র রাত
জীবন কত রহস্যময়
এক অবাক আশ্চর্য
সময়ের ব্যবধানে,
সবাই দুঃখী।
অপেক্ষায় একটু সুখের।
এখন সময় মধ্যরাত,
আরো একটি বিনিদ্র রাত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted