কবিতা বেলা শেষে
কবি আবরার নূহান
সময় ডিসেম্বর, ২০১৯
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক

আগামীকাল, ভোরবেলায়, যখন সবাই আলো দেখবে
আমি চলে যাব,তুমি দেখো, জানি অপেক্ষায় থাকবে
আমি জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়ের ওপারে যাব
আমি তোমার থেকে বেশি দূরে থাকতে পারি না;

আমি বিশ্বাস করি, আমার দৃষ্টি আমার চিন্তায় স্থির থাকবে,
কোন শব্দ শুনতে না পেয়ে আমার চারপাশের সমস্ত কিছু উপেক্ষা করে
একা, অজানা কত পথ অতিক্রম করব।
দু: খের মত দিনটি আমার জন্য রাতের মতো হবে

আমি পড়ন্ত সন্ধ্যার সোনালি আভা দেখতে পাচ্ছি না,
দেখতে পাচ্ছিনা বাড়ি ফেরার শেষ ট্রেন
আমি যখন পৌঁছব তখন আমি তোমার সমাধিতে সঁপে দেবো
একগুচ্ছ কদম ফুল
যা তোমার খুব প্রিয় ভীষণ প্রিয়।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted