কবিতা আমার জানালায় প্রকৃতি
কবি অভিলাষ মাহমুদ
সময় ২৯ সেপ্টম্বর ২০২২ , রাত সাড়ে এগারটা
লিখার স্থান কর্ণফুলি, বাকলিয়া, চট্টগ্রাম।
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম

✍️

আমার জানালায় ঢুকে পড়ে
  আলোর চিঠি, পাতার ভাষা,
দূরে বাঁশবনে কেউ বংশী বাজায়—
  ভোরের হাওয়া গায় ভালোবাসা।

বিভূতির পাতায় যখন ডুবে বলি—
  হে শাল-পিয়াল হৃদয় খোল,
বনে ফেরার এক অদৃশ্য স্বপ্ন
  আমার হৃদয়েই খেলে দোল।

সবুজের মাঝে বাঁচতে চাই,
  ইট-পাথরে দমবন্ধ লাগে,
আমার জানালায় প্রকৃতি থাক
  তবেই এই জীবন অনুরাগে জাগে।
😌🍃

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments