কবিতা ব‍উ
কবি মিনহাজুল ইসলাম সৌরভ
সময় (০৬,জুন,২০২১,সন্ধ্যা ৬:৫০)
লিখার স্থান এস বি ফজলুল হক রোড,গোশালা,মন্ডলপাড়া।
সম্পৃক্ততা কবিতা আমি ভালোবাসি তাই লিখি।
কবিতার বিষয় প্রেম
5/5 - (1 vote)

ব‍উ কি গো শুনছো?
কৈ ছিলে এতক্ষণ।
তোমাকে কখন থেকে খুঁজেতেছি!
আমার ডাইবেটিস ইনসুলিন।
নিতে হবে কোথায় রেখেছে?
বালিশের নিচে রাখা আছে।
তোমার চুল এলোমেলো কেন?
ব‍উ—স্যামপু করছি তার জন্য।
চুলে তৈল দিয়ে দেবো।
পায়ে নূপুর,হাতে চুড়ি কপালের টিপ ক‍ই?
কাছে এসো পা বাড়াও,
চুড়ি গুলো দাও হাতে পরিয়ে দিই,
কপালে কালো টিপ পড়িয়ে দিচ্ছি।
তোমার সাথে শেষ,
নিঃশ্বাস পর্যন্ত কাঁটাতে চাই।
দুজনে পথ পাড়ি দিব একসাথে,
তুমি আর আমি কল্পনা রাজ্যতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted