| কবিতা | ভালোবাসা এসেছিল |
| কবি | আহাম্মেদ জিসান |
ভালোবাসা এসেছিল আমারো, অসময়ে;
এসেছিল গ্রীষ্মের কড়া রোদে, এসেছিল।
এসেছিল সূর্যের অতিবেগুনী রশ্মির মত
আমার সাদা চামড়া কালো করে, আমার
শীতল মনে ঝড় তুলে; বুঝিনি তখন
ঝড়ের পেছনে ছিল টর্নেডো।
ভালোবাসা এসেছিল; অসময়ে
গোলাপের সুঘ্রানে, ছিল পবিত্রতা
অথবা লালসা; ছিল স্বপ্ন
অথবা কামনা; ছিল কোমলতা
অথবা হাজার বছরের জমানো বেদনা,
ছিল একা; বামপক্ষ সমান ডানপক্ষ মিলেনি,
তাই একপক্ষের অনুভূতি এখনো মরেনি।
ভালোবাসা এসেছিল আমারো; অসময়ে
এখন আর নেই অথবা দমনের চেষ্টা।
এখন আর নেই অথবা কারাগারে বন্দি;
বৃহৎ কোন পাপের শাস্তি।
ভালোবাসা এখন আর নেই; অথবা
ভালোবাসা বলতেই কিছু নেই