| কবিতা | রাত কথা |
| কবি | শীতল চট্টোপাধ্যায় |
দিবালোকের অস্তিত্বরা
হারায়না অন্ধকারেও ৷
রাতের মনশ্চক্ষু আলোকে
একই ভাবে জাগরিত সব ৷
নতুন করে -
চাঁদের একরাতের দীর্ঘ কবিতা পাঠ ,
একরাতের ঝিকমিক ছন্দকথার তারারা ,
জোনাকির আলোবর্ণে লিখে চলা
রাতকথা ৷
| কবিতা | রাত কথা |
| কবি | শীতল চট্টোপাধ্যায় |
দিবালোকের অস্তিত্বরা
হারায়না অন্ধকারেও ৷
রাতের মনশ্চক্ষু আলোকে
একই ভাবে জাগরিত সব ৷
নতুন করে -
চাঁদের একরাতের দীর্ঘ কবিতা পাঠ ,
একরাতের ঝিকমিক ছন্দকথার তারারা ,
জোনাকির আলোবর্ণে লিখে চলা
রাতকথা ৷