কবিতা অপরিচিত
কবি নাশিদ ববি
কবিতার বিষয় প্রকৃতি

এখানে সবাই অপরিচিত
কেউ কারো নয়
কয়জন পারে নিজের
চোখে জায়গা করে নিতে ।

আলো ছায়ার খেলা
কানে বাজে করতালি
সবুজ ঘাসের বসে রাখাল বালক
বাঁশিতে সুর তোলে ।

সাদা মেঘেরা ছায়া দেয়
অন্তিহিন পথে চলে জীবন
এই তো ভালো আছি ।

আকস্মিক আগমন ঘটে যায়
মেরুতে মেরুতে ওলটপালট
স্বপ্ন বুঝি এভাবেই ঘটে থাকে
এই তো ভালো আছি ।

তুমি কি আমায় ভালোবাসো
আমি সূর্যের আলোকে ভালোবাসি
যে শক্তি আমাকে ভালোবাসতে শিখিয়েছে
তোমার ভালোবাসা আমার লাগে না ।

ভাঙ্গা পায়ে হেঁটে চলি আজো
নিজের বোঝা নিজেই টেনে নেই
চোখে মুখে ভীষণ লোভের হাসি
তোমার ভালোবাসা আমার লাগে না ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted