কবিতা প্রাচীরে গোলাপ
কবি নাশিদ ববি
Review This Poem

একটু বস যদি সময় থাকে
তোমার কাছে সময় মানেই খেলা করা
যখন যেমন ইচ্ছে
যখন যাকে দরকার ।

চা খাবে ? যদি একটু সময় থাকে
বার বার দেখছি ঘড়ি দেখছ
অন্য কোথাও কি যাওয়ার ছিল

হুম বুঝতে পেরেছি
অভিমান যে শুধুই তোমার আছে
ভেবেছ আমার বুঝি নেই
বোকা ভীষণ বোকা ।

তুমি নিষ্ঠুর পাষাণ
তোমাকে দেখলে ভীষণ ভয় লাগে
দেখো আমার শরীর কেঁপে কেঁপে উঠে
তুমি ভয়ংকর ভীষণ ভয়ংকর ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted