| কবিতা | জীবন সত্যি |
| কবি | শীতল চট্টোপাধ্যায় |
খোয়া ওঠা এবড়ো -খেবড়ো রাস্তায়
হাট করে , সাইকেল চালিয়ে ফিরছে
বউটা ৷
রাস্তার গায়ে কৃষ্ণচূড়া গাছটা যখন পার হচ্ছে ,
দেখল , ঝরা পাপড়িতে ভরে গেছে ওখানটা ৷
বউটা ভাবছিল , কী করে যেন -
আমার জীবন সত্যিটা জেনে গেছে
কৃষ্ণচূড়া !