| কবিতা | জাদুর বাঁশি |
| কবি | নাশিদ ববি |
| সময় | নভেম্বর ২০০১ , বিকেল |
| লিখার স্থান | ঢাকা |
মন ভালো করা সুর
ভেসে আসে পাহাড় থেকে
হামিলনের সেই জাদুর বাঁশি
কাচের জানালার উপর
জমে আছে
ফোঁটায় ফোঁটায় বৃষ্টি কণা
পাহাড়ি ঢাল
বনফুল আর
প্রজাপতির মেলা
পাথুরে সিঁড়িতে বসে থাকা
এখনো মনে পড়ে ।