কবিতা সাহসী ছেলেদের জন্য
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ০৩/০১/২০২১
উৎসর্গ ভাষা সংগ্রামীদের
লিখার স্থান নলছিয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
সম্পৃক্ততা ভাষা আন্দোলন

রফিক শফিক সালামদের জন্য বাঙালি
পেল মায়ের মুখের ভাষা,
সেই ভাষাতে মিটায় বাঙালি তাদের
নিত্য মনের আশা।

বাঙালির স্বপ্নকে ভেঙ্গে দেওয়া ছিল
পাকিস্তানীদের কাজ,
জঘন্য এই কাজের জন্য পাকিস্তানীরা
পায়নি তো কভু লাজ।

অন্যায়ভাবে বাঙালির উপর পাকিস্তানিরা
চালিয়েছে মেশিন গান,
রফিক শফিক সালামেরা নির্ভীক ছিল বলে
ভাষার জন্য দিয়ে গেল প্রাণ।

রফিক শফিক সালামেরা নির্ভীক ছিলে বলে
কভু পিছনে হাঁটেনি,
শেখ মুজিবুর রহমান নেতৃত্ব ছিল বলে
কেউ ভয় করেনি।

রফিক শফিক সালামের রক্তের
দান এনে দিয়েছে ভাষা,
হবে না, হবে না উর্দু
বাংলায় বাঙালির মাতৃভাষা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted