| কবিতা | স্বার্থপর ভালোবাসা |
| কবি | নাশিদ ববি |
| সময় | ১৫ এপ্রিল ,২০০১ |
| উৎসর্গ | প্রিয় |
| লিখার স্থান | ঢাকা |
ভালোবাসা কি কখন হারিয়ে যায় ?
এটা তো চলমান ধারা
ঊর্ধ্ব থেকে নিম্নে প্রবাহিত স্রোতধারা
স্রোতধারাকে আটকে রাখা কি সম্ভব ?
যে ভালোবাসা শুধুই অভিনয় করে যায়
জীবন নিয়ে খেলা করে
তার কাছে কি সত্যিকারের ভালোবাসার কোন মূল্য আছে ?
যে হৃদয় কোনদিন দেখল না বুঝল না ওপাশের হৃদয়ে কি ঘটে
সে কি আসলেই ভালবাসতে জানে ?
অর্থ আর সম্পদের পাহাড় গড়ে ভালোবাসা কি কিনা যায় ?
চোখ যা দেখে সেটাই কি সত্য নাকি সত্য নিবরে থাকে ?
একটু ভেবে নিও
কত কষ্ট লুকিয়া রেখে হেসে যাওয়া এক হৃদয়
যে প্রাণে রঙ নেই ,সুর নেই ,নেই কোন ছন্দ
যে লোভী আর স্বার্থপর
সে কি আর ভালবাসতে জানে ?
ভুল একদিন ভাঙবে সেদিন ভালোবাসা আসবে
কবির ভালোবাসা শুধুই কবি ই বুঝতে পারে ।