| কবিতা | জোনাকি পোকা |
| কবি | নাশিদ ববি |
| সময় | মার্চ ২০ ,১৯৯৯ |
| লিখার স্থান | ঘোড়াশাল |
ছোট জোনাকি পোকা
কিভাবে তুমি আলো ছড়িয়ে দাও ?
এই সারা বন জুড়ে আলো আর আলো
আমি দেখি আর ভাবি
কিভাবে তুমি স্বপ্ন দেখাও
জোনাকি পোকা
বল তো আমি কে ?
কেন তুমি আমাকে ঘিরে রাখো ?
আমি যতই তোমাকে সরিয়ে দিতে চাই
তবু তো তুমি সরে যাও না
চুপ করে এইখানে বসে থাকো
সবুজ পাতায় বসে বসে ঘুমিয়ে পড় ।