| কবিতা | মা তোমাকে ভীষণ ভালোবাসি |
| কবি | নাশিদ ববি |
| সময় | ১২ ফেব্রু ২০২১ |
| উৎসর্গ | মা কে |
| লিখার স্থান | টোকিও |
| সম্পৃক্ততা | অনুভূতি |
আমাদের রান্নাঘরের পাশে লেবুর বাগান
জানালা খুললে লেবুর মিষ্টি সুবাস পাওয়া যায়
সক্কালবেলা একেবারে শান্ত পরিবেশ
টুং টাং শব্দ , বুঝতে পারছি মা রান্নাঘরে ।
রুটি ,আলু ভাঁজি ,ডিম ভাঁজি আর সুন্দরী চা
ভালো লাগত রান্নাঘরে মাকে সাহায্য করতে
বড় লোহার তাওয়া চুলোর উপর দিলাম
মা রুটি বেলছেন আর আমি রুটি ছেঁকি ।
রুটিটা তাওয়ায় দেওয়ার পর অদ্ভুদ ভাবে সেটা ফুলে বড় হয়ে যেত
দেখে মনে হত রুটি বেলুনে পরিণত হয়ে গেছে , যে বেলুন খাওয়া যায় ।
স্মৃতির পাতা গুলো ভুলা যায় না ,
টেবিলে সব সাজানো গুছানো
ফুলকো রুটি ,আলু ভাঁজি ,ঝাল ঝাল ডিম ভাঁজি ।
সবাই একসাথে গল্প করতে করতে খাওয়া
সবার শেষে চায়ের পর্ব আর সেটা আমার ভাগে ,
সেই চা বানানো তো মায়ের কাছ থেকে শিখেছি
রান্নাঘরটি ছিল আসল বিদ্যালয় ।