| কবিতা | হুম হুম হুম |
| কবি | নাশিদ ববি |
| সময় | দুপুর ২ টা ,২০০৮ জুলাই |
| উৎসর্গ | নিজেকে |
| লিখার স্থান | বারিধারা ডি ও এইচ এস |
| সম্পৃক্ততা | মন খারাপ ছিল |
কি লিখবো জানি না
মাথায় কিছুই আসছে না
একবার এদিক ওদিক তাকালাম
তাও কিছু লিখতে পারছি না
গালে হাত দিয়ে বসে আছি
চিন্তা করছি কি লিখবো
কাগজের পর কাগজ জমছে ট্যাশে
কলমের কালি প্রায় শেষের পথে
কোন কিছু লিখা হল না
মনটা ভীষণ খারাপ হয়ে গেল
অক্সিজেন লেভেল উঠানামা করছে
ভীষণ অস্থির লাগছে
খুলে দিলাম জানালাটি
রাতের আকাশ দেখতে লাগলাম
তারা রা মিট মিট করে জ্বলছে
কত সুন্দর সব কিছু
চোখ বন্ধ করে থাকলাম অনেকক্ষণ
যা দিন গেছে সেটা আর ফিরে আসে না
প্রকৃতি ক্ষণে ক্ষণে বদলে যায়
চেনা সব কিছুই অচেনা লাগে
বুঝতে পারছি কিছু ঘটে যাচ্ছে নীরবে
কিছুটা ভয় আর উৎকণ্ঠা বিরাজ করছে
চোখের পাতায় অনেক ঘুম জমে গেছে
একটু হেসে বললাম তাই না
হুম হুম হুম